হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া;;

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঝগড়ার জেরধরে মোহাম্মদ সাহেদ (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তায় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে।

ঘটনার পর আহত যুবককে গুরুতর অবস্থায় নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত সাহেদ রংমহল এলাকার শওকত আলীর ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু। তিনি বলেন, শনিবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল ওয়ার্ডে সেচ্ছাসেবকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাতে সম্মেলন শেষে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। শুনেছি, বিরিয়ানি বিতরণের কিছু যুবকের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেধরে পরদিন রোববার রাত সাড়ে আটটার দিকে (এশারের পর) সাহেদ নামের এক যুবককে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে হামলাকারী যুবক আসিফ ও তার সহযোগী তিনজনকে আটক করে আমার হাতে তুলে দেন।
পরে আমি বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানাই, এরপর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করের।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গ্রেফতারকৃতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মো. হেলালের ছেলে আবরার হামিম (১৯), মো: শাহজাহানের ছেলে মোঃ তাসিব (২০), মো: মোবারক এর ছেলে তমজিদুল হাসান (২০) ও বদর উদ্দিনের ছেলে আলফি হাসান রিফাত (১৯)।

এদিকে ছুরিকাঘাতের ঘটনায় আহত শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে গতকাল সোমবার চকরিয়া থানায় একটি মামলা (নং ২৩/২৪) রুজু করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত ৪ জনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়। তিনি বলেন, মামলার শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া;; কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় বিরিয়ানির প্যাকেট নিয়ে ঝগড়ার জেরধরে মোহাম্মদ সাহেদ (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তায় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে। ঘটনার পর আহত যুবককে গুরুতর অবস্থায় নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত সাহেদ রংমহল এলাকার শওকত আলীর ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু। তিনি বলেন, শনিবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল ওয়ার্ডে সেচ্ছাসেবকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাতে সম্মেলন শেষে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। শুনেছি, বিরিয়ানি বিতরণের কিছু যুবকের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেধরে পরদিন রোববার রাত সাড়ে আটটার দিকে (এশারের পর) সাহেদ নামের এক যুবককে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে হামলাকারী যুবক আসিফ ও তার সহযোগী তিনজনকে আটক করে আমার হাতে তুলে দেন। পরে আমি বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানাই, এরপর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করের। গ্রেফতারকৃতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মো. হেলালের ছেলে আবরার হামিম (১৯), মো: শাহজাহানের ছেলে মোঃ তাসিব (২০), মো: মোবারক এর ছেলে তমজিদুল হাসান (২০) ও বদর উদ্দিনের ছেলে আলফি হাসান রিফাত (১৯)। এদিকে ছুরিকাঘাতের ঘটনায় আহত শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে গতকাল সোমবার চকরিয়া থানায় একটি মামলা (নং ২৩/২৪) রুজু করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত ৪ জনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়। তিনি বলেন, মামলার শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×