গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে কক্সবাজার মডেল থানার একটি মামলায় আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জিল্লুর রহমান মিন্টু বড় মহেশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অস্ত্রসহ হামলার অভিযোগও রয়েছে এই যুবলীগ নেতা জিল্লুর রহমান মিন্টুর বিরুদ্ধে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, বড় মহেশখালী নতুন বাজার থেকে জিল্লুর রহমান মিন্টু নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




মন্তব্য করুন