হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

মহেশখালীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০-১২ জন জেলে কুড়িয়ে পাওয়া বোতলকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে ফেললে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর মাদক নির্মূল কমিটির একজন সদস্যও ছিলেন।

এছাড়া আবু সুলতান নামে আরেকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে হাফিজুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাফিজুল হকের ভাই জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
মহেশখালীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০-১২ জন জেলে কুড়িয়ে পাওয়া বোতলকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে ফেললে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর মাদক নির্মূল কমিটির একজন সদস্যও ছিলেন। এছাড়া আবু সুলতান নামে আরেকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে হাফিজুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাফিজুল হকের ভাই জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×