হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেছেন, বিশ্বব্যাংক অনেক দিন ধরে বাংলাদেশের সঙ্গে অংশীদার (পার্টনারশিপ) হয়ে কাজ করছে। বিশ্বব্যাংক সব সময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্বব্যাংক।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে ‘পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইওরস: তারুণ্যের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। তার বক্তব্যের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। দৃক গ্যালারিতে প্রদর্শনীটির আয়োজন করে বিশ্বব্যাংক।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশের তরুণেরা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নতুন বাংলাদেশের রূপকল্প তৈরি করেছেন। প্রদর্শনীর শিরোনাম ‘পেইন্ট ইওর স্কাই, মেক ইট ইওরস’–এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিরোধ ও আশার কথা।

জুলাই-আগস্টের আন্দোলনে থাকা তরুণদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ন্যায়ের জন্য কেঁদেছে। আন্দোলনের পর বাংলাদেশের দেয়ালগুলো ন্যায়ের জন্য কেঁদেছে। আমরা দেয়াল লেখনীর ও ছবির শক্তি দেখতে পেয়েছি। যারা এ কাজটি করেছেন তাদের সম্মান জানাই। দেয়াল লেখনীর শক্তির ফলশ্রুতিতে আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ ও স্বাধীনতা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা ইউনিক কাজ করেছে। আজকের এক্সিবিশনে প্রকাশ পেয়েছে নতুন বাংলাদেশের, নতুন স্বপ্নের। যা আমাদের ইন্সপায়ার করছে। তাদের দেয়ালচিত্র আমাদের হৃদয় স্পর্শ করে। এ ছবির ভিশন নতুন বাংলাদেশ, যার সীমানা আকাশে। যা আশা জাগায়, সচেতন করে।

৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেছেন, বিশ্বব্যাংক অনেক দিন ধরে বাংলাদেশের সঙ্গে অংশীদার (পার্টনারশিপ) হয়ে কাজ করছে। বিশ্বব্যাংক সব সময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্বব্যাংক।শনিবার (২৩ নভেম্বর) ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে ‘পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইওরস: তারুণ্যের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। তার বক্তব্যের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। দৃক গ্যালারিতে প্রদর্শনীটির আয়োজন করে বিশ্বব্যাংক।আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশের তরুণেরা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নতুন বাংলাদেশের রূপকল্প তৈরি করেছেন। প্রদর্শনীর শিরোনাম ‘পেইন্ট ইওর স্কাই, মেক ইট ইওরস’–এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিরোধ ও আশার কথা।জুলাই-আগস্টের আন্দোলনে থাকা তরুণদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ন্যায়ের জন্য কেঁদেছে। আন্দোলনের পর বাংলাদেশের দেয়ালগুলো ন্যায়ের জন্য কেঁদেছে। আমরা দেয়াল লেখনীর ও ছবির শক্তি দেখতে পেয়েছি। যারা এ কাজটি করেছেন তাদের সম্মান জানাই। দেয়াল লেখনীর শক্তির ফলশ্রুতিতে আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ ও স্বাধীনতা দেখতে পাচ্ছি।তিনি বলেন, বাংলাদেশের তরুণরা ইউনিক কাজ করেছে। আজকের এক্সিবিশনে প্রকাশ পেয়েছে নতুন বাংলাদেশের, নতুন স্বপ্নের। যা আমাদের ইন্সপায়ার করছে। তাদের দেয়ালচিত্র আমাদের হৃদয় স্পর্শ করে। এ ছবির ভিশন নতুন বাংলাদেশ, যার সীমানা আকাশে। যা আশা জাগায়, সচেতন করে।৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৩ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×