হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৩ নভেম্বর – পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে খুব কম কথা বলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কারণ, এসব করে তার পরিবারের সম্মান নষ্ট হতে দিতে চাননা। কিন্তু সেই পরিবারকে নিয়েই হঠাৎ সামাজিক মাধ্যমে এসে কথা বলে গেলেন তিনি।

লক্ষণীয়, অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা বচ্চন পা দিল কৈশোরে। মা ঐশ্বরিয়াও সামাজিক মাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। কিন্তু বাবা অভিষেক বচ্চন এবং পরিবারের বাকিরা যে নীরব!

আরও একটি লক্ষণীয় বিষয়, সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচন হল। অক্ষয় কুমার সকাল সকাল উপস্থিত। প্রাণের মায়া তুচ্ছ করে দেহরক্ষী নিয়ে ভোট দেন সালমান খানও। কিন্তু ওই দিনও অনুপস্থিত বচ্চন পরিবার! কেউ ভোট দিতে যাননি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আর এতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের জোয়ার। অভিষেক বচ্চন-ঐশ্বরিয়ার যে বিচ্ছেদ হতে যাচ্ছে, তা যেন এক প্রকার নিশ্চিত। অবস্থা বেগতিক দেখেই কি সবার সামনে এসে মুখ খুললেন অমিতাভ?

সামাজিক মাধ্যমে খানিকটা চটে গিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য পেশ করলেন অমিতাভ। কটাক্ষ করে লেখেন, ‘বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়া খবর আরও বেশি করে ছড়াচ্ছে।’

এ-ও লিখলেন, তিনি চট করে নিজের পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খোলেন না। পরিবারের সম্মানহানি যাতে না হয় সে কারণেই। কিন্তু অবলীলায় সামাজিক মাধ্যমে, সংবাদমাধ্যমে সেটাই প্রতি মুহূর্তে ঘটছে। যা দেখে তিনি স্তম্ভিত।

পাশাপাশি অমিতাভ নিন্দাচ্ছলে প্রশংসা করেছেন সংবাদমাধ্যমেরও। লিখেছেন, ‘আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসিত। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে।’ তার আরও অনুযোগ, ‘এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে। যা পড়ে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। তার বিনীত প্রশ্ন, কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়া কুৎসাই কি কাম্য?’

আইএ/ ২৩ নভেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৩ নভেম্বর – পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে খুব কম কথা বলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কারণ, এসব করে তার পরিবারের সম্মান নষ্ট হতে দিতে চাননা। কিন্তু সেই পরিবারকে নিয়েই হঠাৎ সামাজিক মাধ্যমে এসে কথা বলে গেলেন তিনি। লক্ষণীয়, অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা বচ্চন পা দিল কৈশোরে। মা ঐশ্বরিয়াও সামাজিক মাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। কিন্তু বাবা অভিষেক বচ্চন এবং পরিবারের বাকিরা যে নীরব! আরও একটি লক্ষণীয় বিষয়, সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচন হল। অক্ষয় কুমার সকাল সকাল উপস্থিত। প্রাণের মায়া তুচ্ছ করে দেহরক্ষী নিয়ে ভোট দেন সালমান খানও। কিন্তু ওই দিনও অনুপস্থিত বচ্চন পরিবার! কেউ ভোট দিতে যাননি। আর এতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের জোয়ার। অভিষেক বচ্চন-ঐশ্বরিয়ার যে বিচ্ছেদ হতে যাচ্ছে, তা যেন এক প্রকার নিশ্চিত। অবস্থা বেগতিক দেখেই কি সবার সামনে এসে মুখ খুললেন অমিতাভ? সামাজিক মাধ্যমে খানিকটা চটে গিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য পেশ করলেন অমিতাভ। কটাক্ষ করে লেখেন, ‘বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়া খবর আরও বেশি করে ছড়াচ্ছে।’ এ-ও লিখলেন, তিনি চট করে নিজের পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খোলেন না। পরিবারের সম্মানহানি যাতে না হয় সে কারণেই। কিন্তু অবলীলায় সামাজিক মাধ্যমে, সংবাদমাধ্যমে সেটাই প্রতি মুহূর্তে ঘটছে। যা দেখে তিনি স্তম্ভিত। পাশাপাশি অমিতাভ নিন্দাচ্ছলে প্রশংসা করেছেন সংবাদমাধ্যমেরও। লিখেছেন, ‘আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসিত। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে।’ তার আরও অনুযোগ, ‘এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে। যা পড়ে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। তার বিনীত প্রশ্ন, কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়া কুৎসাই কি কাম্য?’ আইএ/ ২৩ নভেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×