হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের কমিটি বহাল থাকলেও নতুন কমিটি ঘোষণায় উত্তেজনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা জামে মসজিদের বর্তমান কমিটি বহাল থাকার পরও নতুন কমিটি ঘোষনা নিয়ে এলাকায় সাধারণ মুসল্লী ও স্থানীয় জনগণের মাঝে চলছে উত্তেজনা।

জানা গেছে, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালাকাকারা জামে মসজিদের তিন বছর মেয়াদী বর্তমান কমিটি বহাল রয়েছে। কিন্তু শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করে স্থানীয় আল ইয়ামিন মাদ্রাসায় বসে একটি কমিটি ঘোষণা করা হয়। মসজিদের এধরণের কমিটি ঘোষণা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

এলাকাবাসীরা জানান, মসজিদের বর্তমান কমিটি বহাল থাকলেও নুতন করে আরো একটি কমিটি কিভাবে ঘোষণা করা যায়। এছাড়া বর্তমান কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ছুট্টু তাঁর মা কতৃক মসজিদের নামে দান কত
জমি বিক্রি করে এখনো টাকা মসজিদে জমা দেয়নি। এমনকি মসজিদের টাকা তাঁর পারিবারিক মামলা মোকদ্দমার জন্য খরচ করেছে। এসবের হিসাব গোপন রাখতে মরহুম ইদ্রিস সওদাগরের ছেলে ছুট্টু মসজিদ কমিটি নিয়ে ডিগবাজি খেলছে।
তারা আরো বলেন, সুবিধাভোগী ছুট্ট ছাড়া মসজিদের বর্তমান কমিটির কাউকে তাদের মনগড়া কমিটিতে রাখেনি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

হালকাকারা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, আমি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে থাকায় এলাকার কিছু কুচক্রীমহল বিধি লঙ্গন করে মসজিদের নামে একটি ভুয়া কমিটি ঘোষনা করে। বর্তমান কমিটির আমলে মসজিদের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। বর্তমানে মসজিদ সম্প্রসারণ ও পুণঃনির্মান কাজ এখনো চলমান রয়েছে। এই উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে একটি মহল সুবিধাভোগী ছুট্ট ছাড়া কমিটির সদস্যদের না জানিয়ে মসজিদ থেকে অনেকদূরে একটি মাদারসায় বসে তাদের ইচ্ছামত কমিটি ঘোষনা করে।
তিনি বলেন, মসজিদের কমিটি দিতে পারে একমাত্র এলাকাবাসী ও মসজিদের সাধারণ মুসল্লীরা। এখানে সম্ভব না হলে কমিটি দেন উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু এধরণের কমিটি এলাকাবাসী ও সাধারণ মুসল্লীর কাছে কোন ভিত্তি নেই।

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের কমিটি বহাল থাকলেও নতুন কমিটি ঘোষণায় উত্তেজনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের কমিটি বহাল থাকলেও নতুন কমিটি ঘোষণায় উত্তেজনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা জামে মসজিদের বর্তমান কমিটি বহাল থাকার পরও নতুন কমিটি ঘোষনা নিয়ে এলাকায় সাধারণ মুসল্লী ও স্থানীয় জনগণের মাঝে চলছে উত্তেজনা। জানা গেছে, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালাকাকারা জামে মসজিদের তিন বছর মেয়াদী বর্তমান কমিটি বহাল রয়েছে। কিন্তু শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করে স্থানীয় আল ইয়ামিন মাদ্রাসায় বসে একটি কমিটি ঘোষণা করা হয়। মসজিদের এধরণের কমিটি ঘোষণা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এলাকাবাসীরা জানান, মসজিদের বর্তমান কমিটি বহাল থাকলেও নুতন করে আরো একটি কমিটি কিভাবে ঘোষণা করা যায়। এছাড়া বর্তমান কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ছুট্টু তাঁর মা কতৃক মসজিদের নামে দান কত জমি বিক্রি করে এখনো টাকা মসজিদে জমা দেয়নি। এমনকি মসজিদের টাকা তাঁর পারিবারিক মামলা মোকদ্দমার জন্য খরচ করেছে। এসবের হিসাব গোপন রাখতে মরহুম ইদ্রিস সওদাগরের ছেলে ছুট্টু মসজিদ কমিটি নিয়ে ডিগবাজি খেলছে। তারা আরো বলেন, সুবিধাভোগী ছুট্ট ছাড়া মসজিদের বর্তমান কমিটির কাউকে তাদের মনগড়া কমিটিতে রাখেনি। হালকাকারা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, আমি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে থাকায় এলাকার কিছু কুচক্রীমহল বিধি লঙ্গন করে মসজিদের নামে একটি ভুয়া কমিটি ঘোষনা করে। বর্তমান কমিটির আমলে মসজিদের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। বর্তমানে মসজিদ সম্প্রসারণ ও পুণঃনির্মান কাজ এখনো চলমান রয়েছে। এই উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে একটি মহল সুবিধাভোগী ছুট্ট ছাড়া কমিটির সদস্যদের না জানিয়ে মসজিদ থেকে অনেকদূরে একটি মাদারসায় বসে তাদের ইচ্ছামত কমিটি ঘোষনা করে। তিনি বলেন, মসজিদের কমিটি দিতে পারে একমাত্র এলাকাবাসী ও মসজিদের সাধারণ মুসল্লীরা। এখানে সম্ভব না হলে কমিটি দেন উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু এধরণের কমিটি এলাকাবাসী ও সাধারণ মুসল্লীর কাছে কোন ভিত্তি নেই। এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×