হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে বন্যহাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতির মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে আজ শনিবার ভোরে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হক (৪৫)। তিনি রাজারকুল ঢালারমূখ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক স্থানীয় সমাজ কমিটির সভাপতি ছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন বলেন, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্যহাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে বন্যহাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে বন্যহাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতির মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে আজ শনিবার ভোরে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হক (৪৫)। তিনি রাজারকুল ঢালারমূখ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক স্থানীয় সমাজ কমিটির সভাপতি ছিলেন। নিহতের ছেলে রিফাত হোসেন বলেন, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্যহাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×