হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে পুলিশ সদস্যদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামির অন্যতম সহযোগী রবিউল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

কক্সবাজার জেলার মহেশখালীতে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রবিউল (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ০৬ অক্টোবর) রাতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল চকরিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় রবিউলের কাছ থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি ব্যাংক চেক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার জাফর আলমের ছেলে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহেশখালী উপজেলার
মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে বর্তমান সরকারবিরোধী মিছিলের আয়োজন করে একদল দুর্বৃত্ত। এ সময় নেতৃত্ব দেয় আব্দুল্লাহ আল কাইয়ুম (২৮)। পুলিশ উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রেফতার করলে, পরে পুলিশের গাড়ি ঘিরে কাইয়ুমের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তাকে হাতকড়া পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রবিউল ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি এবং ঘটনার দিন পুলিশের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছিল। গ্রেফতারকৃত রবিউলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
######

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে পুলিশ সদস্যদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামির অন্যতম সহযোগী রবিউল গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে পুলিশ সদস্যদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামির অন্যতম সহযোগী রবিউল গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলার মহেশখালীতে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রবিউল (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ০৬ অক্টোবর) রাতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল চকরিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় রবিউলের কাছ থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি ব্যাংক চেক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার জাফর আলমের ছেলে। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে বর্তমান সরকারবিরোধী মিছিলের আয়োজন করে একদল দুর্বৃত্ত। এ সময় নেতৃত্ব দেয় আব্দুল্লাহ আল কাইয়ুম (২৮)। পুলিশ উপস্থিত হয়ে কাইয়ুমকে গ্রেফতার করলে, পরে পুলিশের গাড়ি ঘিরে কাইয়ুমের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তাকে হাতকড়া পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, রবিউল ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি এবং ঘটনার দিন পুলিশের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছিল। গ্রেফতারকৃত রবিউলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। ######

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×