হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ ডিসেম্বর – চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইতে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অপেক্ষার প্রহর শেষে আজ শুক্রবার রাতেই বাংলাদেশের মাটিতে পা রাখছেন পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক।

আয়োজকরা জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

শনিবার (২১ ডিসেম্বর) চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইবেন তিনি।

জুলাই গণঅভ্যুথ্থানে আহত ও নিহতদের সাহাযার্থ্যে আয়োজিত এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

আইএ/ ২০ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কনসার্ট মাতাতে রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ ডিসেম্বর – চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইতে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অপেক্ষার প্রহর শেষে আজ শুক্রবার রাতেই বাংলাদেশের মাটিতে পা রাখছেন পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক।আয়োজকরা জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে।শনিবার (২১ ডিসেম্বর) চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টে গাইবেন তিনি।জুলাই গণঅভ্যুথ্থানে আহত ও নিহতদের সাহাযার্থ্যে আয়োজিত এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।আইএ/ ২০ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×