সিলেট, ২৫ ডিসেম্বর – শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
আজ বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই- সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪




মন্তব্য করুন