হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে কারনে লুকিয়ে মুম্বাই ফিরলেন শাহরুখ?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন


মুম্বাই, ৩০ ডিসেম্বর – কোলে পোষ্য। জোব্বা কালো হুডিতে ঢাকা মুখ। স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় লুকিয়েই মুম্বাইতে ফিরলেন শাহরুখ খান। তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে একফ্রেমে বন্দি সকলে। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।

সম্প্রতি আলিবাগের বাংলোয় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বাদশার পরিবারের সঙ্গে ছিলেন অগস্ত্যও। মাসখানেক আগেও আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়ায় সবসময়ে দায়িত্ববান বন্ধুর মতোই পাশে থেকেছেন অমিতাভের নাতি। এদিকে কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন, আবার কখনো রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিং, বারবার একসঙ্গে দেখা গিয়েছে সুহানা-অগস্ত্যকে। বচ্চন পরিবারের সঙ্গে যে খান পরিবারের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হতে চলেছে, সেই জল্পনাকে আরও জোরদার করে দিল শাহরুখের সঙ্গে অগস্ত্যর মুম্বাইতে ফেরার ছবি। ফটোশিকারিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। মেয়ের বন্ধু অগস্ত্য সঙ্গী হওয়াতেই সম্ভবত সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে জেটিতে করে আলিবাগ থেকে ফিরলেন বাদশাও। তেমনটাও মনে করছেন নেটপাড়ার একাংশ। রবিবাসরীয় সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল।

বিটাউনে কান পাতলেই সুহানা-অগস্ত্যর সম্পর্কের গুঞ্জন! দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? এবার শাহরুখদের আলিবাগের ছুটিতেও সঙ্গী অগস্ত্য। তাই কি বাদশা ফটোশিকারিদের লেন্সে মুখ দেখালেন না?

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যে কারনে লুকিয়ে মুম্বাই ফিরলেন শাহরুখ?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে কারনে লুকিয়ে মুম্বাই ফিরলেন শাহরুখ?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩০ ডিসেম্বর – কোলে পোষ্য। জোব্বা কালো হুডিতে ঢাকা মুখ। স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় লুকিয়েই মুম্বাইতে ফিরলেন শাহরুখ খান। তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে একফ্রেমে বন্দি সকলে। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।সম্প্রতি আলিবাগের বাংলোয় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বাদশার পরিবারের সঙ্গে ছিলেন অগস্ত্যও। মাসখানেক আগেও আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়ায় সবসময়ে দায়িত্ববান বন্ধুর মতোই পাশে থেকেছেন অমিতাভের নাতি। এদিকে কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন, আবার কখনো রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিং, বারবার একসঙ্গে দেখা গিয়েছে সুহানা-অগস্ত্যকে। বচ্চন পরিবারের সঙ্গে যে খান পরিবারের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হতে চলেছে, সেই জল্পনাকে আরও জোরদার করে দিল শাহরুখের সঙ্গে অগস্ত্যর মুম্বাইতে ফেরার ছবি। ফটোশিকারিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। মেয়ের বন্ধু অগস্ত্য সঙ্গী হওয়াতেই সম্ভবত সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে জেটিতে করে আলিবাগ থেকে ফিরলেন বাদশাও। তেমনটাও মনে করছেন নেটপাড়ার একাংশ। রবিবাসরীয় সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল।বিটাউনে কান পাতলেই সুহানা-অগস্ত্যর সম্পর্কের গুঞ্জন! দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? এবার শাহরুখদের আলিবাগের ছুটিতেও সঙ্গী অগস্ত্য। তাই কি বাদশা ফটোশিকারিদের লেন্সে মুখ দেখালেন না?আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×