হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


কলকাতা, ২৯ ডিসেম্বর – শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘খাদান’। নায়িকার এই সিনেমাও ব্লকবাস্টার।

এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই এখন বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা। তবে তাদের কিছু বন্ধু-বান্ধবও ছিলেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সেখানে দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে নানান গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল তার নাম। তারও আগে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও কথা বলেননি তারা কেউই। এবার নতুন প্রেমের গুঞ্জনে তথাগত ঘোষের সঙ্গে নাম জড়ালো ইধিকার। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৯ ডিসেম্বর – শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘খাদান’। নায়িকার এই সিনেমাও ব্লকবাস্টার।এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই এখন বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা। তবে তাদের কিছু বন্ধু-বান্ধবও ছিলেন।সেখানে দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে নানান গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল তার নাম। তারও আগে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও কথা বলেননি তারা কেউই। এবার নতুন প্রেমের গুঞ্জনে তথাগত ঘোষের সঙ্গে নাম জড়ালো ইধিকার। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×