চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং দরগাঁ এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ জন যাত্রী কম-বেশি আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে কক্সবাজার আসছিল। পণ্যবাহী ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গাড়ী দু’টি হারবাং দরগাহ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কেউ মারা না গেলেও একজন গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
অপর আহতরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দু’টি।




মন্তব্য করুন