হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন


হায়দ্রাবাদ, ০৮ জানুয়ারি – দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’

প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হায়দ্রাবাদ, ০৮ জানুয়ারি – দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×