হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১০ জানুয়ারি – সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন বলে জানা গেছে। তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার সেই যাত্রা বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় এ অভিনেত্রীকে আটক করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

উল্লেখ্য, সিনেমার খবরের বাইরে এর আগেও নিপুণ বিভিন্ন ইস্যুতে শিরোনামে এসেছেন।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান।

চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে না কি লন্ডনে সেটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ এই নায়িকা প্রতিনিয়ত তার বিদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইতেন- তিনি দেশের বাইরে আছেন।

আইএ/ ১০ জানুয়ারি ২০২৪

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১০ জানুয়ারি – সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন বলে জানা গেছে। তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার সেই যাত্রা বাতিল করা হয়েছে।আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় এ অভিনেত্রীকে আটক করা হয়।গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।বিষয়টি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’উল্লেখ্য, সিনেমার খবরের বাইরে এর আগেও নিপুণ বিভিন্ন ইস্যুতে শিরোনামে এসেছেন।বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান।চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে না কি লন্ডনে সেটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ এই নায়িকা প্রতিনিয়ত তার বিদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইতেন- তিনি দেশের বাইরে আছেন।আইএ/ ১০ জানুয়ারি ২০২৪  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×