হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ৮শ পিস ইয়াবাসহ কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৮শ পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বরগুনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় চকলেটের মোড়কে অভিনব কায়দায় মোড়ানো ৮শ পিস ইয়াবা উদ্ধার এবং পাচারে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়সুত্রে জানাগেছে, হারুনুর রশিদ একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এর আগেও তিনি কক্সবাজার সদর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছে। টইটং হাজি বাজারে তাঁর একটি কুলিং কর্ণার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কুলিং কর্ণার ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
###

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় ৮শ পিস ইয়াবাসহ কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ৮শ পিস ইয়াবাসহ কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৮শ পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বরগুনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় চকলেটের মোড়কে অভিনব কায়দায় মোড়ানো ৮শ পিস ইয়াবা উদ্ধার এবং পাচারে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, হারুনুর রশিদ একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এর আগেও তিনি কক্সবাজার সদর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছে। টইটং হাজি বাজারে তাঁর একটি কুলিং কর্ণার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কুলিং কর্ণার ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×