হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা। সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সভা হতে পারে। সভায় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ বাড়ানোয় বেশি জোর দেওয়া হবে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে।

সূত্রমতে, ইতোমধ্যে এই সভার আলোচ্যসূচিসহ অন্যান্য বিষয়ে কাজ শুরু করেছেন ইআরডির কর্মকর্তারা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ জেইসি সভা হয়েছিল ২০০৫ সালে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রাখার জন্য এরই মধ্যে পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সহ ১৫টি দপ্তরের প্রধানের কাছে প্রস্তাব চেয়ে চিঠি দিয়েছে ইআরডি।

এ বিষয়ে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, জেইসির সভা করার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো দেশের জিইসি সভার আলোচ্যসূচি ঠিক করার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব চাওয়া হয়। পরে সেই প্রস্তাবগুলো থেকে খসড়া আলোচ্যসূচি ঠিক করে তা সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয়। ওই দেশও একই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের কাছে প্রস্তাব পাঠায়। দুই দেশের অনুমোদনের ভিত্তিতে সভার চূড়ান্ত সূচি ঠিক করা হ

সবশেষ ২০০৫ সালের ১২-১৩ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে জেইসি সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত ওই সভায় পাকিস্তানের বাজারে শতাধিক পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান চেয়েছিল মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ)।

ইআরডি সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে এই সভা করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু প্রস্তুতি ও সময়ের অভাবে তা হয়নি।

এর আগে, গত মাসে ইআরডির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিইসি সভার নতুন সময় নির্ধারণে পাকিস্তানকে অনুরোধ করার কথা জানানো হয়।

ইআরডির তথ্য অনুসারে, বর্তমানে ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন (জিইসি) আছে। দেশগুলোর মধ্যে অন্যতম হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), রোমানিয়া, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে গত ছয় মাসে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন গত ডিসেম্বর মাসে প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এ ছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা চলছে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা। সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সভা হতে পারে। সভায় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ বাড়ানোয় বেশি জোর দেওয়া হবে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে।সূত্রমতে, ইতোমধ্যে এই সভার আলোচ্যসূচিসহ অন্যান্য বিষয়ে কাজ শুরু করেছেন ইআরডির কর্মকর্তারা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ জেইসি সভা হয়েছিল ২০০৫ সালে।জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রাখার জন্য এরই মধ্যে পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সহ ১৫টি দপ্তরের প্রধানের কাছে প্রস্তাব চেয়ে চিঠি দিয়েছে ইআরডি।এ বিষয়ে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, জেইসির সভা করার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো দেশের জিইসি সভার আলোচ্যসূচি ঠিক করার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব চাওয়া হয়। পরে সেই প্রস্তাবগুলো থেকে খসড়া আলোচ্যসূচি ঠিক করে তা সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয়। ওই দেশও একই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের কাছে প্রস্তাব পাঠায়। দুই দেশের অনুমোদনের ভিত্তিতে সভার চূড়ান্ত সূচি ঠিক করা হসবশেষ ২০০৫ সালের ১২-১৩ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে জেইসি সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত ওই সভায় পাকিস্তানের বাজারে শতাধিক পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান চেয়েছিল মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ)।ইআরডি সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে এই সভা করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু প্রস্তুতি ও সময়ের অভাবে তা হয়নি।এর আগে, গত মাসে ইআরডির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিইসি সভার নতুন সময় নির্ধারণে পাকিস্তানকে অনুরোধ করার কথা জানানো হয়।ইআরডির তথ্য অনুসারে, বর্তমানে ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন (জিইসি) আছে। দেশগুলোর মধ্যে অন্যতম হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), রোমানিয়া, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে গত ছয় মাসে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন গত ডিসেম্বর মাসে প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এ ছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা চলছে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×