হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবশেষে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন


কলম্বো, ২৪ জানুয়ারি – স্থানীয় প্রকল্পগুলোতে তদন্তের পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে দ্বিপ রাষ্ট্র শ্রীলঙ্কা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দেশটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল। গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।

এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, জানুয়ারির শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শ্রীলঙ্কা মান্নার ও পুনেরিন উপকূলীয় অঞ্চলে আদানির প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি। বিরোধী দলে থাকতে এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল বর্তমান ক্ষমতাসীন সরকার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবশেষে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবশেষে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ২৪ জানুয়ারি – স্থানীয় প্রকল্পগুলোতে তদন্তের পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে দ্বিপ রাষ্ট্র শ্রীলঙ্কা।শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দেশটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল। গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, জানুয়ারির শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।এর আগে শ্রীলঙ্কা মান্নার ও পুনেরিন উপকূলীয় অঞ্চলে আদানির প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি। বিরোধী দলে থাকতে এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল বর্তমান ক্ষমতাসীন সরকার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×