হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ জানুয়ারি – দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে আছে ঢাকা। সে ধারাবাহিকতায় আজও ‘খুব অস্বাস্থ্যকর’ এ শহরের বাতাস। এমনকি টানা দুদিন ধরে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে শহরটি।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ২৫৭। দূষণের তালিকায় ঢাকার পরই অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২২৮। এ ছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৮৬।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

এ ছাড়া বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দশে আছে ভারতের দুই শহর। ১৭৪ ও ১৬৩ আইকিউএয়ার স্কোর নিয়ে দূষণের তালিকায় যথাক্রমে সপ্তম ও দশম অবস্থানে রয়েছে দেশটির কলকাতা ও দিল্লি।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জানুয়ারি – দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে আছে ঢাকা। সে ধারাবাহিকতায় আজও ‘খুব অস্বাস্থ্যকর’ এ শহরের বাতাস। এমনকি টানা দুদিন ধরে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে শহরটি।শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ২৫৭। দূষণের তালিকায় ঢাকার পরই অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২২৮। এ ছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৮৬।এ ছাড়া বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দশে আছে ভারতের দুই শহর। ১৭৪ ও ১৬৩ আইকিউএয়ার স্কোর নিয়ে দূষণের তালিকায় যথাক্রমে সপ্তম ও দশম অবস্থানে রয়েছে দেশটির কলকাতা ও দিল্লি।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৫ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×