হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবশেষে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


খুলনা, ২৯ জানুয়ারি – আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

শ্রমিকরা জানান, কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৪ জেলায় পরিবহন বন্ধ থাকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবশেষে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবশেষে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ২৯ জানুয়ারি – আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।শ্রমিকরা জানান, কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৪ জেলায় পরিবহন বন্ধ থাকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×