হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোজা আলম (২৭) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আক্তার হোসেন (২৬) ও মো. আব্দুর রহিম (৬৫)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে গোয়েন্দা সূত্রের এমন সংবাদে মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোজা আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অপরদিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উখিয়ার টিভি টাওয়ার এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আক্তার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোজা আলম (২৭) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আক্তার হোসেন (২৬) ও মো. আব্দুর রহিম (৬৫)। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে গোয়েন্দা সূত্রের এমন সংবাদে মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোজা আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উখিয়ার টিভি টাওয়ার এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আক্তার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×