হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ জানুয়ারি – একের পর এক অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর রাজধানীতেই তোপের মুখে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

পরিস্থিতি এমন হয় যে, বাতিল করতে হয় তার একটি অনুষ্ঠান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান।

পরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি বলেন, স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত ‘মুসল্লি’দের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসির কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।

তবে বিষয়টি নিয়ে নিরব রয়েছেন অপু বিশ্বাস। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, একই দিনে আরও একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন অপু বিশ্বাস। মঙ্গলবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে জনি টাওয়ারে পার্লারটির উদ্বোধন করেন এই চিত্রতারকা। এসময় তাকে দেখার জন্য স্থানীয় লোকদের উপচেপড়া ভিড় ছিল। সেই ভিড় সামলাতেও পুলিশ মোতায়েন করা হয়েছিল।

আইএ/ ৩০ জানুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জানুয়ারি – একের পর এক অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর রাজধানীতেই তোপের মুখে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। পরিস্থিতি এমন হয় যে, বাতিল করতে হয় তার একটি অনুষ্ঠান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। পরে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। তিনি বলেন, স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন। অন্যদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত ‘মুসল্লি’দের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসির কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন। তবে বিষয়টি নিয়ে নিরব রয়েছেন অপু বিশ্বাস। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, একই দিনে আরও একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন অপু বিশ্বাস। মঙ্গলবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে জনি টাওয়ারে পার্লারটির উদ্বোধন করেন এই চিত্রতারকা। এসময় তাকে দেখার জন্য স্থানীয় লোকদের উপচেপড়া ভিড় ছিল। সেই ভিড় সামলাতেও পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইএ/ ৩০ জানুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×