হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন


বিশকেক, ০২ ফেব্রুয়ারি – নিকাব নিষিদ্ধ করা হয়েছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুণতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশ কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।

গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বিশকেক, ০২ ফেব্রুয়ারি – নিকাব নিষিদ্ধ করা হয়েছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুণতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশ কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×