হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানালেন মেয়ে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ ফেব্রুয়ারি – লালন-সম্রাজ্ঞী লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তারপর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তার সবশেষ শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে জিহান ফারিহা।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আম্মুর কিডনির সমস্যা বহু আগে থেকে। এর মধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। আপাতত তেমন কোনো জটিলতা নাই। এখন তিনি স্ট্যাবল।

জানা গেছে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

এর আগে, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ শিল্পী।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানালেন মেয়ে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানালেন মেয়ে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ ফেব্রুয়ারি – লালন-সম্রাজ্ঞী লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তারপর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তার সবশেষ শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে জিহান ফারিহা।সংবাদমাধ্যমকে তিনি বলেন, আম্মুর কিডনির সমস্যা বহু আগে থেকে। এর মধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। আপাতত তেমন কোনো জটিলতা নাই। এখন তিনি স্ট্যাবল।জানা গেছে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।এর আগে, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ শিল্পী।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×