হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন


রংপুর, ০৪ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এসময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেন। তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ।

এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক এই মন্ত্রীকে গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে।




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রিমান্ড শেষে আবারও কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ০৪ ফেব্রুয়ারি – আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার বিকেলে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।এসময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেন। তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ।এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সাবেক এই মন্ত্রীকে গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×