ঢাকা, ০২ ডিসেম্বর – নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ভোটের একটি সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন তিনি।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইসি আনোয়ারুল ইসলামের ইঙ্গিত অনুযায়ী, নির্বাচনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে।
জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।
এদিকে, তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী ৭ ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন