হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সোনাদিয়া উপকূলে ১৮ জলদস্যু আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সন্নিহিত সাগরে অভিযান চালিয়ে লুট করা মাছসহ ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা মাছসহ ‘এফবি মায়ের দোয়া ১৭৯’ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

জব্দ করা মাছগুলো পরে কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সুজয় পালের উপস্থিতিতে উন্মুক্ত নিলাম করা হয়।

যা দুই লক্ষ আশি হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী নাছির উদ্দীন।

কোস্টগার্ড ও পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। এসময় ওই ট্রলারের জেলে বেলালের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দস্যুদল। এরপর অন্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটিতে থাকা মাছ,ব্যবহৃত মোবাইল,নগদ টাকা লুট করে নিয়ে ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যা দস্যুদল।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

পরে দস্যুদলের কবলে পড়া জেলেরা ৯৯৯ এ কল দিলে মহেশখালী থেকে অন্য ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ওই দস্যুদলকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।

কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, গেল ৩ মাসে সাগরে মাছ ধরতে গিয়ে ৫০ টির বেশি মাছ ধরার ট্রলার দস্যুতার কবলে পড়েছে। এসময় দস্যুবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন এবং আহত হন আরো অন্তত ৫০ জেলে।

মহেশখালীর সোনাদিয়া দ্বীপকে জলদস্যুরা প্রধান ঘাটি হিসেবে ব্যবহার করছে।

আর জলদস্যুদের লুটকরা মাছ বেশি মুনাফার জন্য কিনে নিচ্ছেন কিছু অসাধু মাছ ব্যবসায়ী। জলদস্যুদের পাশাপাশি এই অসাধু মাছ বয়বসায়ী ও দস্যু পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সোনাদিয়া উপকূলে ১৮ জলদস্যু আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সোনাদিয়া উপকূলে ১৮ জলদস্যু আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সন্নিহিত সাগরে অভিযান চালিয়ে লুট করা মাছসহ ১৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা মাছসহ ‘এফবি মায়ের দোয়া ১৭৯’ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো পরে কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সুজয় পালের উপস্থিতিতে উন্মুক্ত নিলাম করা হয়। যা দুই লক্ষ আশি হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী নাছির উদ্দীন। কোস্টগার্ড ও পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। এসময় ওই ট্রলারের জেলে বেলালের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দস্যুদল। এরপর অন্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটিতে থাকা মাছ,ব্যবহৃত মোবাইল,নগদ টাকা লুট করে নিয়ে ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যা দস্যুদল। পরে দস্যুদলের কবলে পড়া জেলেরা ৯৯৯ এ কল দিলে মহেশখালী থেকে অন্য ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ওই দস্যুদলকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, গেল ৩ মাসে সাগরে মাছ ধরতে গিয়ে ৫০ টির বেশি মাছ ধরার ট্রলার দস্যুতার কবলে পড়েছে। এসময় দস্যুবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন এবং আহত হন আরো অন্তত ৫০ জেলে। মহেশখালীর সোনাদিয়া দ্বীপকে জলদস্যুরা প্রধান ঘাটি হিসেবে ব্যবহার করছে। আর জলদস্যুদের লুটকরা মাছ বেশি মুনাফার জন্য কিনে নিচ্ছেন কিছু অসাধু মাছ ব্যবসায়ী। জলদস্যুদের পাশাপাশি এই অসাধু মাছ বয়বসায়ী ও দস্যু পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×