কক্সবাজারের উখিয়ার রাজাপালং আমিনপাড়া মসজিদের পাশে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
নিহত সামছুন নাহার (৪০) বান্দরবানের থানচি টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রীর।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে উখিয়ার রাজাপালং ৩ নম্বর ওয়ার্ডের আমিনপাড়া মসজিদের সামনে সামছুন নাহার (৪০) নামের এক মহিলার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে রেখে পালিয়ে যায়।
পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করে। এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় মৃত্যু বরন করেন।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ




মন্তব্য করুন