হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

যাতায়াত সুবিধা পাবে ৫ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ

নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার)::

সড়কে যানজট নিরসনের লক্ষে জেলা পুলিশের উদ্যোগে প্রথম বারের মতো ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে কক্সবাজারের পেকুয়ায়। এতে যানযট নিরসন ও সড়ক দূর্ঘটনা রোধের পাশাপাশি যাতায়াত সুবিধা পাবে পাঁচ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ।

জানাগেছে, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালীবাসীর যাতায়াত সুবিধার্থে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম(বিপি-৭৫৯৯০৪২৯৮৮)কে জনস্বার্থে পেকুয়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত স্মারকে গত ১০ জানুয়ারি এ নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যানজট। পেকুয়া থানার পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মহোদয়কে যানজট নিরসনের বিষয়ে অবগত করা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে পেকুয়ায় স্থায়ীভাবে একজন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রাপ্ত পুলিশ পরিদর্শকের অধিনে একটি টিম পেকুয়ায় যানজট নিরসনে কাজ করবে। চাহিদা অনুসারে আরও জনবল বাড়ানো হবে।

নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পেকুয়াকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের যাত্রায় পেকুয়ার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
Print Image
যাতায়াত সুবিধা পাবে ৫ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ নাজিম উদ্দিন, পেকুয়া (কক্সবাজার):: সড়কে যানজট নিরসনের লক্ষে জেলা পুলিশের উদ্যোগে প্রথম বারের মতো ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে কক্সবাজারের পেকুয়ায়। এতে যানযট নিরসন ও সড়ক দূর্ঘটনা রোধের পাশাপাশি যাতায়াত সুবিধা পাবে পাঁচ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ। জানাগেছে, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালীবাসীর যাতায়াত সুবিধার্থে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম(বিপি-৭৫৯৯০৪২৯৮৮)কে জনস্বার্থে পেকুয়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত স্মারকে গত ১০ জানুয়ারি এ নিয়োগ প্রদান করা হয়েছে। এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল যানজট। পেকুয়া থানার পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মহোদয়কে যানজট নিরসনের বিষয়ে অবগত করা হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে পেকুয়ায় স্থায়ীভাবে একজন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রাপ্ত পুলিশ পরিদর্শকের অধিনে একটি টিম পেকুয়ায় যানজট নিরসনে কাজ করবে। চাহিদা অনুসারে আরও জনবল বাড়ানো হবে। নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পেকুয়াকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের যাত্রায় পেকুয়ার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×