
সিলেট, ১৪ ফেব্রুয়ারি – সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুবাই থেকে আসা একটি বিমানের ভেতরে একটি সিট থেকে মিলেছে ওই স্বর্ণের বারগুলো।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ভেতর যাত্রীবিহীন একটি সিট থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এই স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। বারগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৫




মন্তব্য করুন