হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করা হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন




ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দাদন থেকে মৎস্যজীবী ও খামারিদের বাঁচাতে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংকের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, এ বিষয়ে কথা হয়েছে আজকের সম্মেলনে। গবাদিপশু পালনকারীদের কৃষি ঋণ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই আমরা।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ফরিদা আখতার।

‘জাল যার জলা তার’-নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জলমহাল ইজারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। এমন তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের জলমহলগুলো অমৎস্যজীবীরা ইজারা পাবে সেটা হবে না, প্রকৃত মৎস্যজীবী যারা তারা পেলে উপকৃত হবেন। এসব ইজারা বিষয়ে ডিসিদের বড় ভূমিকা থাকে, আমরা নির্দেশ দিয়েছি তারা যেন সেটা ঠিকভাবে করেন।

তিনি বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযান এবং অবৈধ জাল ও ফিশিং গিয়ারের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার বিষয়ে বলা হয়েছে। এছাড়া কারেন্ট জালসহ অবৈধ জাল ও ফিশিং গিয়ার তৈরি, বিপণন ও বাজারজাত বন্ধ করায় অভিযান জোরদার করতে বলা হয়েছে। দেশের জলাশয় পুনঃখনন, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপনে জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ করতে বলা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসকরা আমাদের জানিয়েছেন যে কৃষিজীবীরা বিদ্যুৎ বিলের রিবেট সুবিধা পান না। এর জন্য আমরা ডিও দিয়েছি। আশা করি এ সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাটি ও জলজ উৎস থেকে খাদ্য গ্রহণকারী গবাদিপশু-পাখি বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় পরিবেশবান্ধব সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে নজরদারি করতে বলা হয়েছে। বন্যায় বা দুর্যোগে গবাদিপশুর আশ্রয়ের জন্য পর্যাপ্ত গোমাঠ, উঁচু মাটির ঢিবি ও টিলা স্থাপনের জন্য ডিসিদের বলা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করা হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক করা হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দাদন থেকে মৎস্যজীবী ও খামারিদের বাঁচাতে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংকের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।তিনি বলেন, এ বিষয়ে কথা হয়েছে আজকের সম্মেলনে। গবাদিপশু পালনকারীদের কৃষি ঋণ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই আমরা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ফরিদা আখতার।‘জাল যার জলা তার’-নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জলমহাল ইজারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। এমন তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের জলমহলগুলো অমৎস্যজীবীরা ইজারা পাবে সেটা হবে না, প্রকৃত মৎস্যজীবী যারা তারা পেলে উপকৃত হবেন। এসব ইজারা বিষয়ে ডিসিদের বড় ভূমিকা থাকে, আমরা নির্দেশ দিয়েছি তারা যেন সেটা ঠিকভাবে করেন।তিনি বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযান এবং অবৈধ জাল ও ফিশিং গিয়ারের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার বিষয়ে বলা হয়েছে। এছাড়া কারেন্ট জালসহ অবৈধ জাল ও ফিশিং গিয়ার তৈরি, বিপণন ও বাজারজাত বন্ধ করায় অভিযান জোরদার করতে বলা হয়েছে। দেশের জলাশয় পুনঃখনন, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপনে জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ করতে বলা হয়েছে।উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসকরা আমাদের জানিয়েছেন যে কৃষিজীবীরা বিদ্যুৎ বিলের রিবেট সুবিধা পান না। এর জন্য আমরা ডিও দিয়েছি। আশা করি এ সমস্যা সমাধান হবে।তিনি বলেন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাটি ও জলজ উৎস থেকে খাদ্য গ্রহণকারী গবাদিপশু-পাখি বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় পরিবেশবান্ধব সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে নজরদারি করতে বলা হয়েছে। বন্যায় বা দুর্যোগে গবাদিপশুর আশ্রয়ের জন্য পর্যাপ্ত গোমাঠ, উঁচু মাটির ঢিবি ও টিলা স্থাপনের জন্য ডিসিদের বলা হয়েছে।সূত্র: জাগো নিউজআইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×