হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালিক-কর্মচারী মিলে দোকানে বসিয়েছিল ইয়াবা হাট, ডিবির জালে ধরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ০৮:৪৫ অপরাহ্ন

রেয়াজুদ্দিন বাজার ঘোষাল কোয়ার্টার আঞ্জুমানে মার্কেটের জাহাঙ্গীর ফ্যাশন। বাইরে ফিটফাট রেখে ভেতরে ইয়াবার হাট বসিয়েছিলেন মালিক হেলাল খাঁন আর কর্মচারী নুরুল আমিন মিলে। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশে অভিযানে বেরিয়ে এসেছে তাদের প্রকৃত ‘ধান্দা’। অভিযানে দোকান থেকে ৭ হাজার পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির অভিযানে এই দুই দোকান কর্মচারী ধরা পড়ার দৃশ্য দেখে চোখ কপালে উঠে রেয়াজুদ্দিন বাজারের অন্যান্য ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের।

গ্রেপ্তার হেলাল খাঁন সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মধ্যম হোসেন নগর এলাকার কোটিপতি বক্কর হাজীর বাড়ির মৃত আবু আহম্মদের ছেলে আর নুরুল আমিন রুপকানিয়া মাহাজ্জা মুহুরীপাড়ার মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মো. কামরুল হাসান সিভয়েসকে বলেন, দোকানের মালিক আর কর্মচারী মিলে গোপনে ইয়াবার ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তারা হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালিক-কর্মচারী মিলে দোকানে বসিয়েছিল ইয়াবা হাট, ডিবির জালে ধরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালিক-কর্মচারী মিলে দোকানে বসিয়েছিল ইয়াবা হাট, ডিবির জালে ধরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ০৮:৪৫ অপরাহ্ন
Print Image
রেয়াজুদ্দিন বাজার ঘোষাল কোয়ার্টার আঞ্জুমানে মার্কেটের জাহাঙ্গীর ফ্যাশন। বাইরে ফিটফাট রেখে ভেতরে ইয়াবার হাট বসিয়েছিলেন মালিক হেলাল খাঁন আর কর্মচারী নুরুল আমিন মিলে। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশে অভিযানে বেরিয়ে এসেছে তাদের প্রকৃত ‘ধান্দা’। অভিযানে দোকান থেকে ৭ হাজার পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির অভিযানে এই দুই দোকান কর্মচারী ধরা পড়ার দৃশ্য দেখে চোখ কপালে উঠে রেয়াজুদ্দিন বাজারের অন্যান্য ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের। গ্রেপ্তার হেলাল খাঁন সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মধ্যম হোসেন নগর এলাকার কোটিপতি বক্কর হাজীর বাড়ির মৃত আবু আহম্মদের ছেলে আর নুরুল আমিন রুপকানিয়া মাহাজ্জা মুহুরীপাড়ার মৃত মো. নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মো. কামরুল হাসান সিভয়েসকে বলেন, দোকানের মালিক আর কর্মচারী মিলে গোপনে ইয়াবার ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তারা হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×