হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত ৭৩ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন


মাদ্রিদ, ১৯ জানুয়ারি – স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও লাইনচ্যুত বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলমান রয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিফের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত ৭৩ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত ৭৩ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ১৯ জানুয়ারি – স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও লাইনচ্যুত বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলমান রয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আদিফের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×