হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার উপকূলে ডুবল ফিশিং ট্রলার, ১৭ জেলে উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ এপ্রিল ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকার শুনে উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হাওয়া জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক জয়নাল আবেদীন জানান, ট্রলারটি মূলত মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়েন। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় অন্য জেলেরা তাদের উদ্ধার করেন।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। পথে চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপর ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের উদ্ধার করে অন্য জেলেরা।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার উপকূলে ডুবল ফিশিং ট্রলার, ১৭ জেলে উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার উপকূলে ডুবল ফিশিং ট্রলার, ১৭ জেলে উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
Print Image
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে বিশেষ একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকার শুনে উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক জয়নাল আবেদীন জানান, ট্রলারটি মূলত মাছ আহরণে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়েন। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় অন্য জেলেরা তাদের উদ্ধার করেন। ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। পথে চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপর ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের উদ্ধার করে অন্য জেলেরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×