হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে শিল্পীদের। আবার কোথাও বন্ধ হয়ে গেছে কনসার্ট কিংবা নাট্যোৎসব। এসব বিষয় নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

গতকাল শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হয়ে নায়িকা বলেন, ‘এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এ রকমটা হওয়া ঠিক না। কারণ আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। এই পুরো জিনিসটাকে যারা দেখছেন তারা যদি একটু ঠিকঠাকভাবে মেইনটেইন করেন, আমার মনে হয় খুব শিগগিরই এটাও কমে আসবে। কারণ এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আর্টিস্টরা কী করে খাবে!’

যোগ করে তিনি আরও বলেন, ‘সিনেমা বাদেও আমাদের অনেক কাজ আছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে; এমন জায়গায় যেতে, যেখানে দর্শক-ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। সেখানে যদি আমাদের বাধা দেওয়া হয়, আর্টিস্টদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে।’

আরও পড়ুন

আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি

 

জনপ্রিয় তারকারা বিভিন্ন সময় শোরুম উদ্বোধনে আমন্ত্রিত হয়ে থাকেন। আর কনসার্ট সংগীতশিল্পীদের প্রাণের খোরাক। একদিকে তা যেমন আয়ের উৎস, তেমনি শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমও- বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ফারিয়া বলেন, ‘শুধু পর্দায় কাজ করে সার্ভাইব করা আর্টিস্টদের জন্য খুবই কষ্টকর। এ ধরনের অনুষ্ঠান বা ওপেন এয়ার কনসার্ট কিন্তু আর্টিস্টদের জন্য একটা আর্নিং সোর্স। সেটা ভুলে গেলে চলবে না, সেটার কথা মাথায় রেখেই আমাদের পদক্ষেপ নিতে হবে। অভিনেত্রীদের আমাদের সোসাইটিতে অনেক কিছু কন্ট্রিবিউট করার মতো আছে।’

উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের নির্মাতাদের সিনেমা প্রদর্শিত হচ্ছে। আজ রবিবার এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন।

আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে শিল্পীদের। আবার কোথাও বন্ধ হয়ে গেছে কনসার্ট কিংবা নাট্যোৎসব। এসব বিষয় নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হয়ে নায়িকা বলেন, ‘এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে এ রকমটা হওয়া ঠিক না। কারণ আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। এই পুরো জিনিসটাকে যারা দেখছেন তারা যদি একটু ঠিকঠাকভাবে মেইনটেইন করেন, আমার মনে হয় খুব শিগগিরই এটাও কমে আসবে। কারণ এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আর্টিস্টরা কী করে খাবে!’ যোগ করে তিনি আরও বলেন, ‘সিনেমা বাদেও আমাদের অনেক কাজ আছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে; এমন জায়গায় যেতে, যেখানে দর্শক-ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। সেখানে যদি আমাদের বাধা দেওয়া হয়, আর্টিস্টদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে।’   জনপ্রিয় তারকারা বিভিন্ন সময় শোরুম উদ্বোধনে আমন্ত্রিত হয়ে থাকেন। আর কনসার্ট সংগীতশিল্পীদের প্রাণের খোরাক। একদিকে তা যেমন আয়ের উৎস, তেমনি শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমও- বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ফারিয়া বলেন, ‘শুধু পর্দায় কাজ করে সার্ভাইব করা আর্টিস্টদের জন্য খুবই কষ্টকর। এ ধরনের অনুষ্ঠান বা ওপেন এয়ার কনসার্ট কিন্তু আর্টিস্টদের জন্য একটা আর্নিং সোর্স। সেটা ভুলে গেলে চলবে না, সেটার কথা মাথায় রেখেই আমাদের পদক্ষেপ নিতে হবে। অভিনেত্রীদের আমাদের সোসাইটিতে অনেক কিছু কন্ট্রিবিউট করার মতো আছে।’ উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের নির্মাতাদের সিনেমা প্রদর্শিত হচ্ছে। আজ রবিবার এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন। আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×