ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক।
কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনগণ এক হয়ে প্রতিরোধ করছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫




মন্তব্য করুন