হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারী উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে টইটং বাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াবুল হক শফিকী এর সঞ্চালনায়
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবির এর সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারী নুরুল কবির এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুদিন পেরিয়ে গেছে। অথচ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার সরেজমিন তদন্তও হয়নি। আমরা এ ঘটনার দ্রুত তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। অন্যথায় জামায়েত পেকুয়া উপজেলায় রাজপথে থেকে এর কঠিন জবাব দেবে।
প্রসঙ্গত, গত রবিবার রাত সোয়া ১১টার দিকে শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামালার শিকার হন জামায়াত সেক্রেটারী নুরুল কবিব। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারী উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারী উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে টইটং বাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াবুল হক শফিকী এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবির এর সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারী নুরুল কবির এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুদিন পেরিয়ে গেছে। অথচ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার সরেজমিন তদন্তও হয়নি। আমরা এ ঘটনার দ্রুত তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। অন্যথায় জামায়েত পেকুয়া উপজেলায় রাজপথে থেকে এর কঠিন জবাব দেবে। প্রসঙ্গত, গত রবিবার রাত সোয়া ১১টার দিকে শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামালার শিকার হন জামায়াত সেক্রেটারী নুরুল কবিব। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×