হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

রামু প্রতিনিধি::

রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা আবর্জনা অপসারণ ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ভ্যানগাড়ি (ট্রাইসাইকেল) প্রদান করেছে জাগো নারী উন্নয়ন সংস্থা।

রবিবার, ১৬ মার্চ বিকালে চৌমুহনী বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে গাড়িটি হস্তান্তর করেন- জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা।

এসময় চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর সভাপতি রুহুল আমিন রকি, সমিতির সহ সভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন ও আজিজুল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

গাড়ি হস্তান্তরের আগে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- দীর্ঘদিন চৌমুহনী স্টেশনে কোন উন্নয়ন হয়নি। বণিক সমিতির উদ্যোগে সম্প্রতি স্টেশনে ড্রেন, নালা সংস্কার, ডাস্টবিন স্থাপন, ফুটপাতে নানান প্রজাতির ঔষধি, ফলজ-বনজ ও ফুলের গাছ সৃজন করা হয়েছে। এরফলে অবহেলিত স্টেশনটি এখন সৌন্দর্য ফিরে পেয়েছে। এতবড় কাজের জন্য চৌমুহনী বণিক সমিতির কাছে রামুবাসী কৃতজ্ঞ।

আগামীতে বণিক সমিতির যে কোন উন্নয়ন কর্মকান্ডে জাগো নারী উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করবে।

চৌমুহনী বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানিয়েছেন- চৌমুহনী স্টেশনে নিয়মিত ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ কাজের জন্য জাগো নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভ্যান গাড়ি (ট্রাইসাইকেল) দেয়া হয়েছে। এরফলে এখন ময়লা আবর্জনা আরও দ্রুত অপসারণ করা সম্ভব হবে।

এ জন্য তিনি জাগো নারী উন্ন্য়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা কাছে বণিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
Print Image
রামু প্রতিনিধি:: রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা আবর্জনা অপসারণ ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ভ্যানগাড়ি (ট্রাইসাইকেল) প্রদান করেছে জাগো নারী উন্নয়ন সংস্থা। রবিবার, ১৬ মার্চ বিকালে চৌমুহনী বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে গাড়িটি হস্তান্তর করেন- জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা। এসময় চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর সভাপতি রুহুল আমিন রকি, সমিতির সহ সভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন ও আজিজুল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন। গাড়ি হস্তান্তরের আগে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- দীর্ঘদিন চৌমুহনী স্টেশনে কোন উন্নয়ন হয়নি। বণিক সমিতির উদ্যোগে সম্প্রতি স্টেশনে ড্রেন, নালা সংস্কার, ডাস্টবিন স্থাপন, ফুটপাতে নানান প্রজাতির ঔষধি, ফলজ-বনজ ও ফুলের গাছ সৃজন করা হয়েছে। এরফলে অবহেলিত স্টেশনটি এখন সৌন্দর্য ফিরে পেয়েছে। এতবড় কাজের জন্য চৌমুহনী বণিক সমিতির কাছে রামুবাসী কৃতজ্ঞ। আগামীতে বণিক সমিতির যে কোন উন্নয়ন কর্মকান্ডে জাগো নারী উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করবে। চৌমুহনী বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানিয়েছেন- চৌমুহনী স্টেশনে নিয়মিত ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ কাজের জন্য জাগো নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভ্যান গাড়ি (ট্রাইসাইকেল) দেয়া হয়েছে। এরফলে এখন ময়লা আবর্জনা আরও দ্রুত অপসারণ করা সম্ভব হবে। এ জন্য তিনি জাগো নারী উন্ন্য়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা কাছে বণিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×