হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইফতার মাহফিল থেকে বিরোধীদের সম্প্রীতির বার্তা মমতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




কলকাতা, ১৭ মার্চ – বাংলার মাটি সম্প্রীতির মাটি। রমজান মাসে যেমন দোল-হোলির শুভেচ্ছা জানিয়েছি, তেমনি পবিত্র এই মাসে সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন- সকলের হয়ে আমি সেই দোয়াও করব। সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন ফুরফুরা শরীফে পৌঁছে মমতা পীরজাদাদের সঙ্গে দেখা করেন। সেসময় তার সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিরোধী রাজনৈতিক দলের ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগ নিয়ে কথা বলেন মমতা। তার বক্তব্য, আমি যখন দুর্গাপূজা করি, কালীপূজা করি, তখন তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলে না! তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?

মুখ্যমন্ত্রী এও বলেন, মনে রাখবেন- আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, গুরুদুয়ারে যাই, তেমনি ঈদের আয়োজনেও যাই। প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ আমি মনে করি, বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমনি রমজানেও সকলের জন্য দোয়া-প্রার্থনা করছি।

মমতা আরও বলেন, ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে। ওবিসি সংরক্ষণের বিলটার জন্য নিয়োগ আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিতে পারছি না। সমস্যা মিটে গেলেই এগুলো চালু হয়ে যাবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইফতার মাহফিল থেকে বিরোধীদের সম্প্রীতির বার্তা মমতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইফতার মাহফিল থেকে বিরোধীদের সম্প্রীতির বার্তা মমতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৭ মার্চ – বাংলার মাটি সম্প্রীতির মাটি। রমজান মাসে যেমন দোল-হোলির শুভেচ্ছা জানিয়েছি, তেমনি পবিত্র এই মাসে সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন- সকলের হয়ে আমি সেই দোয়াও করব। সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এদিন ফুরফুরা শরীফে পৌঁছে মমতা পীরজাদাদের সঙ্গে দেখা করেন। সেসময় তার সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বিরোধী রাজনৈতিক দলের ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগ নিয়ে কথা বলেন মমতা। তার বক্তব্য, আমি যখন দুর্গাপূজা করি, কালীপূজা করি, তখন তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলে না! তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?মুখ্যমন্ত্রী এও বলেন, মনে রাখবেন- আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, গুরুদুয়ারে যাই, তেমনি ঈদের আয়োজনেও যাই। প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ আমি মনে করি, বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমনি রমজানেও সকলের জন্য দোয়া-প্রার্থনা করছি।মমতা আরও বলেন, ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে। ওবিসি সংরক্ষণের বিলটার জন্য নিয়োগ আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিতে পারছি না। সমস্যা মিটে গেলেই এগুলো চালু হয়ে যাবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×