হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পের ৫০ রোহিঙ্গাকে আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৫:০২ অপরাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ::

নিজ নিজ ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, যানবাহনের চালক ও শ্রমিক হিসেবে কাজ করার সময় কক্সবাজারের টেকনাফে বিভিন্ন বয়সী ৫০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা ও সাবরাংয়ের বিভিন্ন জায়গা থেকে তাঁদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গা শিবির থেকে অকারণে বাইরে আসার সুযোগ নেই রোহিঙ্গাদের। তাঁদের নিরাপত্তার জন্য শিবির এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। এর মধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে অবাধে ঘোরাফেরা বা বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন এমন ৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

টেকনাফ উপজেলা রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, শিবির ছেড়ে এসে বাইরে কাজ করার কোনো ধরনের বৈধতা নেই রোহিঙ্গাদের। কারণ, তাঁরা প্রতি সপ্তাহে খাদ্যসামগ্রী পাচ্ছেন। ক্যাম্পের বাইরে এসে কাজ করলে স্থানীয়দের শ্রমবাজারের জন্য হুমকি তৈরি হবে। বর্তমানে রোহিঙ্গারা স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মোজাম্মেল হক বলেন, ‘ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও রোহিঙ্গা শরণার্থীরা সেটা মানছেন না। রোহিঙ্গা শিবিরে এত নিরাপত্তা জোরদার করার পরও তাঁরা কীভাবে ক্যাম্প ছেড়ে বাইরে আসছেন? অথচ স্থানীয় লোকজন অনুমতি ছাড়া ক্যাম্পের ভেতরে ঢুকতে পারেন না। রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বাইরে যেতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আটক করা এসব রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পের ৫০ রোহিঙ্গাকে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পের ৫০ রোহিঙ্গাকে আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৫:০২ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ:: নিজ নিজ ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, যানবাহনের চালক ও শ্রমিক হিসেবে কাজ করার সময় কক্সবাজারের টেকনাফে বিভিন্ন বয়সী ৫০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা, টেকনাফ পৌরসভা ও সাবরাংয়ের বিভিন্ন জায়গা থেকে তাঁদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গা শিবির থেকে অকারণে বাইরে আসার সুযোগ নেই রোহিঙ্গাদের। তাঁদের নিরাপত্তার জন্য শিবির এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। এর মধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে অবাধে ঘোরাফেরা বা বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন এমন ৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। টেকনাফ উপজেলা রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, শিবির ছেড়ে এসে বাইরে কাজ করার কোনো ধরনের বৈধতা নেই রোহিঙ্গাদের। কারণ, তাঁরা প্রতি সপ্তাহে খাদ্যসামগ্রী পাচ্ছেন। ক্যাম্পের বাইরে এসে কাজ করলে স্থানীয়দের শ্রমবাজারের জন্য হুমকি তৈরি হবে। বর্তমানে রোহিঙ্গারা স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোজাম্মেল হক বলেন, ‘ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও রোহিঙ্গা শরণার্থীরা সেটা মানছেন না। রোহিঙ্গা শিবিরে এত নিরাপত্তা জোরদার করার পরও তাঁরা কীভাবে ক্যাম্প ছেড়ে বাইরে আসছেন? অথচ স্থানীয় লোকজন অনুমতি ছাড়া ক্যাম্পের ভেতরে ঢুকতে পারেন না। রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বাইরে যেতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আটক করা এসব রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×