হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি ট্রাম্পের আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ২১ মার্চ – নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি বিচারপতি রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির শিগগির সমাধান না করেন, তাহলে আমাদের দেশ খুব গুরুতর সমস্যায় পড়বে।

শুক্রবার (২১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

তিনি ওই পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য। এই মহান লক্ষ্য ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত উগ্র ও অত্যন্ত পক্ষপাতদুষ্ট বিচারকেরা এই আচরণ করার সুযোগ পাবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন কিছু ব্যক্তিকে দেশ থেকে বের করে দেয়ার কঠোর সমালোচনা করেছেন ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ। একই সঙ্গে তিনি এ ঘটনায় আগামী মঙ্গলবারের মধ্যে বিচার বিভাগের কাছ থেকে ব্যাখ্যা চান।

এর আগে,  গত শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধের’ অভিযোগ এনে ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের ২৩৮ এবং আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এমএস-১৩ এর ২৩ সদস্যকে কারাগারে রাখতে এল সালভাদরের পাঠায় ট্রাম্প প্রশাসন। তাদের কারাগারে রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাবে মধ্য আমেরিকার দেশটি।

এসব ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিচারকের অভিশংসন চেয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তিনি একজন ‘বিঘ্ন ও উত্তেজনা সৃষ্টিকারী’ ব্যক্তি। তবে ট্রাম্পের পোস্টে সরাসরি বোসবার্গের নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, ট্রাম্পের পোস্টের পর যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বোসবার্গের অভিশংসনের প্রস্তাব নিয়ে সতর্ক করে লিখেছেন, ‘দুই শতাব্দীর বেশি সময় ধরে এইটাই প্রতিষ্ঠিত হয়েছে যে, বিচার বিভাগের সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়, স্বাভাবিক আপিল বিভাগ বিষয়টি পর্যালোচনা করবেন।

তবে, প্রধান বিচারপতির তরফে বিবৃতিটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। দেশটির ইতিহাসে প্রধান বিচারপতির এ ধরনের পদক্ষেপ দুর্লভ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিচার বিভাগকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সুপ্রিম কোর্টকে এভাবে আক্রমণ করা অকল্পনীয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি ট্রাম্পের আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি ট্রাম্পের আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২১ মার্চ – নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি বিচারপতি রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির শিগগির সমাধান না করেন, তাহলে আমাদের দেশ খুব গুরুতর সমস্যায় পড়বে।শুক্রবার (২১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।তিনি ওই পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য। এই মহান লক্ষ্য ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত উগ্র ও অত্যন্ত পক্ষপাতদুষ্ট বিচারকেরা এই আচরণ করার সুযোগ পাবেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন কিছু ব্যক্তিকে দেশ থেকে বের করে দেয়ার কঠোর সমালোচনা করেছেন ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ। একই সঙ্গে তিনি এ ঘটনায় আগামী মঙ্গলবারের মধ্যে বিচার বিভাগের কাছ থেকে ব্যাখ্যা চান।এর আগে,  গত শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধের’ অভিযোগ এনে ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের ২৩৮ এবং আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এমএস-১৩ এর ২৩ সদস্যকে কারাগারে রাখতে এল সালভাদরের পাঠায় ট্রাম্প প্রশাসন। তাদের কারাগারে রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাবে মধ্য আমেরিকার দেশটি।এসব ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিচারকের অভিশংসন চেয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তিনি একজন ‘বিঘ্ন ও উত্তেজনা সৃষ্টিকারী’ ব্যক্তি। তবে ট্রাম্পের পোস্টে সরাসরি বোসবার্গের নাম উল্লেখ করা হয়নি।এদিকে, ট্রাম্পের পোস্টের পর যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বোসবার্গের অভিশংসনের প্রস্তাব নিয়ে সতর্ক করে লিখেছেন, ‘দুই শতাব্দীর বেশি সময় ধরে এইটাই প্রতিষ্ঠিত হয়েছে যে, বিচার বিভাগের সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়, স্বাভাবিক আপিল বিভাগ বিষয়টি পর্যালোচনা করবেন।তবে, প্রধান বিচারপতির তরফে বিবৃতিটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। দেশটির ইতিহাসে প্রধান বিচারপতির এ ধরনের পদক্ষেপ দুর্লভ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিচার বিভাগকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সুপ্রিম কোর্টকে এভাবে আক্রমণ করা অকল্পনীয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২১ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×