হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন




কিশোরগঞ্জ, ২২ মার্চ – কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে কমিটি-সংক্রান্ত সভা চলাকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

নিহত আশিক খাঁ (২২) মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে এবং মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মালদ্বীপ প্রবাসী।

জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুজ্জামান চন্দনের পক্ষের আশিক ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত চারজন আহত হন। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কটিয়াদী উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মো. আশিক খাঁর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী সরকারি হাসপাতাল থেকে বের হয়ে কটিয়াদী রিক্সামোড়, কলেজ রোড ও উপজেলা রোড হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরে মৃতদেহ নিয়ে কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা আশিক হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, স্কুল কমিটি নিয়ে সংঘর্ষের সুত্রপাত। এতে আশিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ মার্চ ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ২২ মার্চ – কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে কমিটি-সংক্রান্ত সভা চলাকালে এ ঘটনা ঘটে।নিহত আশিক খাঁ (২২) মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে এবং মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মালদ্বীপ প্রবাসী।জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুজ্জামান চন্দনের পক্ষের আশিক ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত চারজন আহত হন। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কটিয়াদী উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মো. আশিক খাঁর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী সরকারি হাসপাতাল থেকে বের হয়ে কটিয়াদী রিক্সামোড়, কলেজ রোড ও উপজেলা রোড হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরে মৃতদেহ নিয়ে কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা আশিক হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, স্কুল কমিটি নিয়ে সংঘর্ষের সুত্রপাত। এতে আশিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২২ মার্চ ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×