হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ এপ্রিল ২০২২, ০৯:০২ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা ::

লামায় মাতামুহুরী নদীতে সুমন কর্মকার নামে একজনের লাশ ভেসে আসলে উদ্ধার করে পুলিশ ও জনতা। সে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকার ও ঝুনু কর্মকার এর ছেলে। পেশায় একজন টমটম চালক।

বুধবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুচর পাড়া ও লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি স্থান মাতামুহুরী নদী দিয়ে ভেসে আসার সময় লাশটি দেখে উদ্ধার করে পুলিশ ও জনতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি তদন্তে সিআইডির একটি টিম আসছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (৪ এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে বলে, সে তার বন্ধুর বাড়িতে যাবে এবং রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল।

লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি৷ বিষয়টি দুঃখজনক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল ২০২২, ০৯:০২ অপরাহ্ন
Print Image
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :: লামায় মাতামুহুরী নদীতে সুমন কর্মকার নামে একজনের লাশ ভেসে আসলে উদ্ধার করে পুলিশ ও জনতা। সে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকার ও ঝুনু কর্মকার এর ছেলে। পেশায় একজন টমটম চালক। বুধবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুচর পাড়া ও লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি স্থান মাতামুহুরী নদী দিয়ে ভেসে আসার সময় লাশটি দেখে উদ্ধার করে পুলিশ ও জনতা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি তদন্তে সিআইডির একটি টিম আসছে। নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (৪ এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে বলে, সে তার বন্ধুর বাড়িতে যাবে এবং রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল। লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি৷ বিষয়টি দুঃখজনক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×