হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন




ঢাকা, ০১ এপ্রিল – তখনও বাংলাদেশি হিসেবে খেলার স্বীকৃতি পাননি, বয়সও ছিল এখনকার চেয়ে কয়েক বছর কম। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে হেঁটে খবরের শিরোনাম হয়েছিলেন ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এর খানিক আগেই তিনি এফএ কাপের শিরোপা জিতলেন লেস্টার সিটির হয়ে। তখনই বোঝা গিয়েছিল দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে হামজার। এবারের ঈদুল ফিতরেও তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন।

গতকাল (মঙ্গলবার) মহাসমারোহে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হামজা। সেখানে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।’

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পরে মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঈদ উদযাপনের তিনটি ছবি দিয়েছেন হামজা। যেখানে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ার পূর্ববর্তী মুহূর্তের একটি ছবি রয়েছে। এ ছাড়া একটি ছবিতে তাকে বেশ খোশমেজাজে এবং অপরটিতে তার হাতে একটি বিশেষ ব্রেসলেট পরিহিত দেখা যায়। কালো ফিতার সেই ব্রেসলেটে সংযুক্ত রয়েছে লকেট আকারের ছোট একটি ফিলিস্তিনি পতাকা।

দুটি ছবিতেই সেই পতাকাটি দেখা গেলেও, তৃতীয় ছবিটি তা আরও স্পষ্ট করে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! এ ছাড়া কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতের নিচে ছিল ফিলিস্তিনের ‘কেফিয়াহ’ নামক কালো ও সাদা রঙের ঐতিহাসিক একটি স্কার্ফ।

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলারদের প্রতিবাদ ছিল শুরু থেকেই। তবে মাঠে পতাকা ওড়ানোর রীতিটা চালু করার অন্যতম অগ্রদূত বাংলাদেশি তারকা ফুটবলার হামজা। সেই সময় তিনি জানিয়েছিলেন, গ্যালারিতে এক ব্যক্তির হাতে ফিলিস্তিনের পতাকা দেখে ম্যাচ জিতলে মাঠেই ওড়ানোর পরিকল্পনা ছিল তার। পরে স্টেডিয়ামের একজন নিরাপত্তারক্ষীকে দিয়ে তিনি সেই পতাকা আনিয়ে নেন। অমানবিকতার শিকার হওয়া ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তখন ব্যাপক প্রশংসা কুড়ান হামজা ও ফ্রান্সের ডিফেন্ডার ওয়েসলি ফোফানা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ এপ্রিল – তখনও বাংলাদেশি হিসেবে খেলার স্বীকৃতি পাননি, বয়সও ছিল এখনকার চেয়ে কয়েক বছর কম। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে হেঁটে খবরের শিরোনাম হয়েছিলেন ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এর খানিক আগেই তিনি এফএ কাপের শিরোপা জিতলেন লেস্টার সিটির হয়ে। তখনই বোঝা গিয়েছিল দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে হামজার। এবারের ঈদুল ফিতরেও তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন।গতকাল (মঙ্গলবার) মহাসমারোহে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হামজা। সেখানে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।’পরে মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঈদ উদযাপনের তিনটি ছবি দিয়েছেন হামজা। যেখানে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ার পূর্ববর্তী মুহূর্তের একটি ছবি রয়েছে। এ ছাড়া একটি ছবিতে তাকে বেশ খোশমেজাজে এবং অপরটিতে তার হাতে একটি বিশেষ ব্রেসলেট পরিহিত দেখা যায়। কালো ফিতার সেই ব্রেসলেটে সংযুক্ত রয়েছে লকেট আকারের ছোট একটি ফিলিস্তিনি পতাকা।দুটি ছবিতেই সেই পতাকাটি দেখা গেলেও, তৃতীয় ছবিটি তা আরও স্পষ্ট করে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! এ ছাড়া কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতের নিচে ছিল ফিলিস্তিনের ‘কেফিয়াহ’ নামক কালো ও সাদা রঙের ঐতিহাসিক একটি স্কার্ফ।ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলারদের প্রতিবাদ ছিল শুরু থেকেই। তবে মাঠে পতাকা ওড়ানোর রীতিটা চালু করার অন্যতম অগ্রদূত বাংলাদেশি তারকা ফুটবলার হামজা। সেই সময় তিনি জানিয়েছিলেন, গ্যালারিতে এক ব্যক্তির হাতে ফিলিস্তিনের পতাকা দেখে ম্যাচ জিতলে মাঠেই ওড়ানোর পরিকল্পনা ছিল তার। পরে স্টেডিয়ামের একজন নিরাপত্তারক্ষীকে দিয়ে তিনি সেই পতাকা আনিয়ে নেন। অমানবিকতার শিকার হওয়া ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তখন ব্যাপক প্রশংসা কুড়ান হামজা ও ফ্রান্সের ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×