হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া দলছুট বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া একটি দলছুট বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল করিম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, রোববার রাতে দলছুট একটি বন্য হাতি উপজেলার দক্ষিণ সুরাজপুর এলাকার লোকালয়ে ঢুকে পড়ে। ওইসময় হাতিটি তাড়া করতে লাঠি নিয়ে জড়ো হন স্থানীয় জনতা।
এসময় হাতিটির দিকে উৎসুক জনতার কেউ কেউ তাকে ঢিল ছুঁড়ে। একপর্যায়ে তাড়া খেয়ে পালানোর পথে কৃষক আবদুল করিম হাতির সামনে পড়লে
তাঁকে পায়ে পিষ্ট করে আঘাত করে। এরপর হাতিটি ওই এলাকা ত্যাগ করার পর আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কৃষক আবদুল করিম।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, আবদুল করিম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে বাড়ির কৃষিকাজে নিয়োজিত হন। হাতি তাড়ানোর সময় হাতির সামনে পড়ে পায়ে পিষ্ট হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। গতকাল সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মেহেরাজ উদ্দিন বলেন, খাদ্যের সন্ধানে দলছুট একটি বন্যহাতি লোকালয়ে আসলে স্থানীয় লোকজন হাতিটি তাড়ানোর চেষ্টা করে। এসময় ক্ষুদ্ধ হাতির তাড়া খেয়ে পালানোর সময় আবদুল করিম নামে এক ব্যক্তি হাতির সামনে পড়লে পায়ে পিষ্ট হয়।

পরে তাঁকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে সরকারি বিধিমতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া দলছুট বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া দলছুট বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া একটি দলছুট বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল করিম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী জানান, রোববার রাতে দলছুট একটি বন্য হাতি উপজেলার দক্ষিণ সুরাজপুর এলাকার লোকালয়ে ঢুকে পড়ে। ওইসময় হাতিটি তাড়া করতে লাঠি নিয়ে জড়ো হন স্থানীয় জনতা। এসময় হাতিটির দিকে উৎসুক জনতার কেউ কেউ তাকে ঢিল ছুঁড়ে। একপর্যায়ে তাড়া খেয়ে পালানোর পথে কৃষক আবদুল করিম হাতির সামনে পড়লে তাঁকে পায়ে পিষ্ট করে আঘাত করে। এরপর হাতিটি ওই এলাকা ত্যাগ করার পর আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কৃষক আবদুল করিম। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, আবদুল করিম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে বাড়ির কৃষিকাজে নিয়োজিত হন। হাতি তাড়ানোর সময় হাতির সামনে পড়ে পায়ে পিষ্ট হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। গতকাল সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মেহেরাজ উদ্দিন বলেন, খাদ্যের সন্ধানে দলছুট একটি বন্যহাতি লোকালয়ে আসলে স্থানীয় লোকজন হাতিটি তাড়ানোর চেষ্টা করে। এসময় ক্ষুদ্ধ হাতির তাড়া খেয়ে পালানোর সময় আবদুল করিম নামে এক ব্যক্তি হাতির সামনে পড়লে পায়ে পিষ্ট হয়। পরে তাঁকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে সরকারি বিধিমতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×