হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের ভিত্তিতে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের একটি আভিযানিক দল।

এসময় দলিল প্রতি সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পায় দুদক একই সাথে মিলে নানাভাবে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমাণ।

বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি জানান, ‘অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ, পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়,পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়।’

এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিলের জন্য বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোরশেদ আলমের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ তারা।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, দলিল লেখক – মুন্সীদের মাধ্যমে মোটা অংকের কমিশন নিয়ে থাকেন সাব-রেজিস্ট্রার।

এ বিষয়ে মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Print Image
অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের ভিত্তিতে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের একটি আভিযানিক দল। এসময় দলিল প্রতি সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পায় দুদক একই সাথে মিলে নানাভাবে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমাণ। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার। তিনি জানান, ‘অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ, পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়,পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়।’ এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিলের জন্য বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোরশেদ আলমের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ তারা। স্থানীয় এক ভুক্তভোগী বলেন, দলিল লেখক – মুন্সীদের মাধ্যমে মোটা অংকের কমিশন নিয়ে থাকেন সাব-রেজিস্ট্রার। এ বিষয়ে মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×