কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া এলাকার পাপেল চাকমা নামের একটি অটোরিকশা চালককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় হোয়াইক্যং-বাহারছড়া সড়কের ঢালায় সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী অটোচালককে গহিন পাহাড়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হাশেম।
পাপেল চাকমা হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা পাড়া এলাকার বাসিন্দার চন্দ্রমনি চাকমার ছেলে। আবুল হাশেম বলেন, আজ (গতকাল) সকালে যুবক পাপেল তার অটোর নিয়ে বাড়ি থেকে বের হন এবং বাহারছড়া শামলাপুর সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য রওনা হচ্ছিলেন। হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের সোনালি ব্যাংক ঢালার মুখে স্থানে পৌঁছলে রাস্তা আটকিয়ে অটো থেকে পাপেলকে নামিয়ে গহিন পাহাড় নিয়ে যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তারপরও অটোচালককে উদ্ধারের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চলছে।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।




মন্তব্য করুন