হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুটি অবৈধ স্থাপনা (বসতঘর) অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছেন বনকর্মীরা। গতকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়ার হারবাং বনবিটের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরবর্তী উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে শতাধিক নানা প্রজাতির চারা রোপণ করেছে বনবিভাগ। বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন চুনতি রেঞ্জ অফিসার মোঃ আবীর হাসান।

অভিযানকালে হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পারভীন আক্তার এবং বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং বনবিটের বিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ। তিনি বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে নির্মিত দুটি বসতঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। পরে উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
তিনি বলেন, চকরিয়া উপজেলা বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় সরকারি সম্পদ রক্ষাকল্পে বনভূমিতে অবৈধ জবরদখল টেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুটি অবৈধ স্থাপনা (বসতঘর) অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছেন বনকর্মীরা। গতকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়ার হারবাং বনবিটের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরবর্তী উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে শতাধিক নানা প্রজাতির চারা রোপণ করেছে বনবিভাগ। বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন চুনতি রেঞ্জ অফিসার মোঃ আবীর হাসান। অভিযানকালে হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পারভীন আক্তার এবং বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং বনবিটের বিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ। তিনি বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে নির্মিত দুটি বসতঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। পরে উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি বলেন, চকরিয়া উপজেলা বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় সরকারি সম্পদ রক্ষাকল্পে বনভূমিতে অবৈধ জবরদখল টেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×