হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জুলাই – এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন সভাকে ঘিরে বুধবার (২৩ জুলাই) বাংলাদেশে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি। এসিসি প্রেসিডেন্ট হিসেবে তার এ সফরের আগেই তিনি সচিবালয়ে বাংলাদেশের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকের শুরুতেই নাকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ক্রীড়া, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। ক্রিকেট, হকি ও কাবাডি ক্ষেত্রে যৌথ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উচ্চশিক্ষা ও স্কলারশিপ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার—বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে—সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতের একপর্যায়ে মহসিন নাকভি ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জুলাই – এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন সভাকে ঘিরে বুধবার (২৩ জুলাই) বাংলাদেশে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি। এসিসি প্রেসিডেন্ট হিসেবে তার এ সফরের আগেই তিনি সচিবালয়ে বাংলাদেশের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠকের শুরুতেই নাকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ক্রীড়া, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। ক্রিকেট, হকি ও কাবাডি ক্ষেত্রে যৌথ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।দুই দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উচ্চশিক্ষা ও স্কলারশিপ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার—বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে—সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।সাক্ষাতের একপর্যায়ে মহসিন নাকভি ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×