হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন


কলকাতা, ২৫ জুলাই – ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাজভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

অন্য সব বিল রাজ‍্যপালের কাছে গেলেও রাজ‍্যপাল নিজে সংবিধান এবং আইন দেখে সই করেন। কিন্তু এটি স্পর্শকাতর বিষয় সংক্রান্ত বিল হওয়ায় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। বলা হয়েছে ‘some constitutional concerns’-এর কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হল।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

গত বছর অগস্ট মাসে আরজি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এরপর বিধানসভায় বিল পাশ হয়। বর্তমানে যে আইন আছে তার থেকেও কড়া শাস্তির কথা বলা হয় ওই বিলে। তাতেই কেন্দ্রের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে রাজভবন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে ওই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে।

রাজভবন সূত্রের খবর, ‘অপরাজিতা’ বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ২৫ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘প্রস্তাবিত শাস্তি কঠোর এবং সামঞ্জস্যহীন’, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৫ জুলাই – ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাজভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।অন্য সব বিল রাজ‍্যপালের কাছে গেলেও রাজ‍্যপাল নিজে সংবিধান এবং আইন দেখে সই করেন। কিন্তু এটি স্পর্শকাতর বিষয় সংক্রান্ত বিল হওয়ায় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। বলা হয়েছে ‘some constitutional concerns’-এর কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হল।গত বছর অগস্ট মাসে আরজি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এরপর বিধানসভায় বিল পাশ হয়। বর্তমানে যে আইন আছে তার থেকেও কড়া শাস্তির কথা বলা হয় ওই বিলে। তাতেই কেন্দ্রের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর।সূত্রের খবর, ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে রাজভবন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে ওই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে।রাজভবন সূত্রের খবর, ‘অপরাজিতা’ বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল।”সূত্র: টিভি নাইনএনএন/ ২৫ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×